বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আমাদের জাতীয় স্তোত্র 'বন্দে মাতরম্'-এর প্রতিটি লাইনের সহজ ও সরল বাংলা অর্থ নিচে দেওয়া হলো,
বন্দে মাতরম্! → হে মা (জন্মভূমি), আমি তোমাকে প্রণাম করি!
সুজলাং সুফলাং মলয়জশীতলাম্ → নির্মল জলে ভরা, সুস্বাদু ফলে ভরা এবং দক্ষিণার মিষ্টি মলয় বাতাসে জুড়ানো আমার মা,
শস্যশ্যামলাং মাতরম্! → সবুজ শস্যে ভরা রূপসী মা আমার!
শুভ্রজ্যোৎস্নাপুলকিতযামিনীম্ → চাঁদের শুভ্র আলোতে যার রাতগুলো আনন্দে মেতে ওঠে,
ফুল্লকুসুমিতদ্রুমদলশোভিনীম্ → ফুটে থাকা সুন্দর ফুল আর গাছে গাছে ভরা যার রূপের বাহার,
সুহাসিনীং সুমধুরভাষিণীম্ → যার মুখে সুন্দর হাঁসি আর গলায় মিষ্টি সুর,
সুখদাং বরদাং মাতরম্! → যিনি আমাদের সুখ আর আশীর্বাদ দেন, সেই মা’কে প্রণাম!
কোটি-কোটি-কণ্ঠ-কল-কল-নিনাদ-করালে → কোটি কোটি সন্তানের গলায় যার জয়ধ্বনি গুঞ্জরিত হয়,
কোটি-কোটি-ভুজৈর্ধৃত-খরকরবালে → কোটি কোটি হাতে যার তলোয়ার ধরা (দেশকে রক্ষা করার জন্য),
অবলা কেন মা এত বলে! → এত শক্তি থাকা সত্ত্বেও মা, তোমাকে কেন দুর্বল বলা হয়?
বহুবলধারিণীং নমামি তারিণীং → তুমি অপরিসীম শক্তির অধিকারী, আমাদের বিপদ থেকে রক্ষাকারী,
রিপুদলবারিণীং মাতরম্! → শত্রুদের বিনাশকারী আমার মা, তোমাকে প্রণাম!
No comments:
Post a Comment